শীতকালে আবহাওয়া শুষ্ক থাকায় গাছের বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়। এ সময় গাছের গোড়ায় নিয়মিত পরিমিত পানি দিতে হবে, তবে অতিরিক্ত পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া পুরোনো ও মরা ডালপালা ছেঁটে ফেললে গাছে নতুন কুঁড়ি ও ফুল দ্রুত আসে।
জরুরি টিপস: অতিরিক্ত কুয়াশা থেকে গাছ বাঁচাতে রাতে পলিথিন বা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন।